এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচকে কেন্দ্র করে ফরিদপুরে বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি।
আগামীকাল বুধবার সকাল ৭টায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে । আর তাই এ বছর বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম
ম্যাচটি সামনে রেখে শহরের বিভিন্ন বাজারে ফুটবলপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি এবং পতাকার চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে দামের ওপরও। কয়েকদিন আগে যে জার্সি ৫০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ১০০ টাকায় । একইভাবে ছোট আকারের পতাকা, যা তিন দিন আগে ২৫ টাকায় বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪০ টাকায়।
বিক্রেতারা জানান, পাইকারি বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম বাড়াতে হয়েছে। তবে মূল্য বৃদ্ধি সত্ত্বেও ক্রেতাদের আগ্রহ কমেনি। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে জার্সি ও পতাকার চাহিদা সবচেয়ে বেশি।
শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিশ্বকাপ ঘিরে তাদের বিক্রি আশানুরূপ হচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল টুর্নামেন্টে যত এগোবে, বিক্রিও তত বাড়বে বলে তারা আশা করছেন।
আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার বিক্রিও বেড়েছে। বিক্রেতাদের মতে, অন্যান্য পতাকার মতো বাংলাদেশের পতাকা বিক্রি বেড়েছে।
ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপ ঘিরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহ করে তারা খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছেন।
সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো ফরিদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে জানান
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।