ফরিদপুরে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩০ অক্টোবর, ২০২৬ ১০:২০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ার মমিনখাঁর হাটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসর। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন এবং ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবলসহ যেকোনো শারীরিক খেলাধুলা তরুণদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। একই সঙ্গে সমাজে শৃঙ্খলাবোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।” বক্তারা আরও আশা প্রকাশ করেন, তৃণমূলের এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায় থেকে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বড় অবদান রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারীর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।