এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্ষুদ্রঋণ ও উন্নয়নমূলক সংস্থা ‘বিজ’ (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর সিঙ্গারবিল বাজার শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম চৌধুরীর বাড়িতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই শাখাটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিঙ্গারবিল বাজার শাখার ব্যবস্থাপক মোঃ খলিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের ঢাকা প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ ছাদেকুল ইসলাম প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ ব্রাহ্মণবাড়িয়া জোনের জোনাল ম্যানেজার মোঃ আক্তার হোসেন, চাঁদপুর সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ আউলিয়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ কোরবান আলী।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অতিথিদের ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি উপস্থিত গ্রাহক ও সুধীজনদের ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংস্থার কর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ গ্রাহক এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ছাদেকুল ইসলাম প্রামাণিক বলেন, “একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল আর্থিক লেনদেন বৃদ্ধির মধ্যে নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন ও তাঁদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনে পাশে থাকার মাধ্যমেই অর্জিত হয়। বিজ সাধারণ মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
তিনি গ্রাহকবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করে আরও জানান, প্রতিষ্ঠানের ঋণ-সুরক্ষা ও বীমা নীতিমালা অনুযায়ী কোনো ঋণগ্রহীতার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে পরিবারের দায়ভার লাঘবে নির্ধারিত শর্তসাপেক্ষে ঋণ মওকুফের বিশেষ ব্যবস্থা রয়েছে। এটি গ্রাহকদের আর্থিক ও পারিবারিক ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের সিঙ্গারবিল বাজার শাখা স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবে।
সবশেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অক্টোবর ১৪, ২০২৫
সেপ্টেম্বর ১০, ২০২৪
এপ্রিল ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।