এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের একটি আধুনিক ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে অকেজো হয়ে যাওয়ার সত্যতা পেয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে অভিযান-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। এ সময় দুদকের তিন সদস্যের একটি দল এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে হাসপাতালের কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন অব্যবহৃত থাকা চিকিৎসা সরঞ্জামগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এতে দেখা যায়, প্রয়োজনীয় জনবলের অভাব এবং দীর্ঘদিন চালু না করায় কার্ডিওলজি বিভাগের প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের মূল্যবান ক্যাথল্যাব যন্ত্রটি বর্তমানে পুরোপুরি অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
ক্যাথল্যাব ছাড়াও হাসপাতালে আরও বেশ কিছু অনিয়মের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। যার মধ্যে রয়েছে—ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় সরকারি ওষুধের সংকট, ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা ব্যাহত হওয়া এবং হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের তীব্র ঘাটতি।
দুদক সূত্রে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের একটি আট সদস্যের দল হাসপাতালটিতে অভিযান শুরু করে।
অভিযানে জব্দ ও সংগৃহীত বিভিন্ন নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগস্ট ২৮, ২০২৫
অক্টোবর ৭, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।