এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গঙ্গা চুক্তির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ভারতের কাছ থেকে আমাদের গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে। বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।”
মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখা।
সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, “দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বিদেশেও দেশের স্বার্থ ও মানুষের নিরাপত্তা রক্ষা করতে পারছেন না।”
তিনি অভিযোগ করে বলেন, “জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তবে গণভোটের রায় বাস্তবায়নে এনসিপি রাজপথে সক্রিয় রয়েছে। একই সঙ্গে ওসমান হাদী হত্যার বিচার যেকোনো মূল্যে নিশ্চিত করা হবে।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, “তারা দাবি করে এটি জাতীয়তাবাদী সরকার। কিন্তু শুধু মুখে বললেই হবে না, দেশের মানুষের স্বার্থ তারা কতটা রক্ষা করতে পেরেছে তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। ব্যর্থ হলে ধরে নেওয়া হবে নেপথ্যে কোনো গোপন সমঝোতা চলছে।”
জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নভেম্বর ১৬, ২০২৫
আগস্ট ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।