নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৪:২২ পিএম
শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার বাসিন্দা লতিফ সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে। মামলার তদন্তের স্বার্থেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।