আত্রাইয়ে র‍্যালি ও আলোচনায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৯:১৪ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে র‍্যালি ও আলোচনায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান সরদার, কৃষি কর্মকর্তা মো. মোহাইমিনূল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।