এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের এক জননী। দাবি আদায় না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। গত রোববার (৩১ মে) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই প্রেমিক ইউসুফ আলী পলাতক রয়েছেন।
অভিযুক্ত ইউসুফ আলী (৫৫) চকমথুর গ্রামের মো. দিলবর হাজীর ছেলে এবং চার সন্তানের জনক। অন্যদিকে, ভুক্তভোগী আকলিকা পারভীন (৩৮) একই গ্রামের মো. আফাজ আলীর মেয়ে এবং দুই সন্তানের জননী।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একজন দিনমজুর। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ আলী একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন ওই নারী। বর্তমানে তিনি এক মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই নারী।
ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তার প্রথম স্ত্রী বাধা দেন। এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে ইউসুফ আলীর পরিবারের লোকজন ওই নারীকে মারধর করেন। সেই সুযোগে ইউসুফ আলী বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান।
ওই নারী আরও বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ইউসুফ আমাকে ব্যবহার করেছে। এখন সে আমাকে গ্রহণ না করলে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্রয়োজনে এখানেই আত্মহত্যা করব।’
এদিকে, ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় এ বিষয়ে তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ১৭ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৭ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৭ জুলাই, ২০২৬
মাগুরা | ১৭ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।