এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসবমুখর ও প্রাণবন্ত এক পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আম বাগান প্রিমিয়ার লিগ ২০২৬ (সিজন-১)’-এর জমজমাট ফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ইয়াংস্টার ক্রিকেট একাদশকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা নিজেদের করে নিয়েছে লিজেন্ড ক্রিকেট একাদশ।
টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লিজেন্ড ক্রিকেট একাদশ। নির্ধারিত ২০ ওভারে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে তারা প্রতিপক্ষের সামনে ১৭৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইয়াংস্টার ক্রিকেট একাদশও দারুণ লড়াই করে। শেষ বল পর্যন্ত জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও নির্ধারিত ২০ ওভারে তারা ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে মাত্র ১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিজেন্ড ক্রিকেট একাদশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রিপন আল মামুন। ধারাভাষ্যকার হিসেবে পুরো ম্যাচটি প্রাণবন্ত করে রাখেন মোঃ জুনায়েদ আহাম্মেদ, সাংবাদিক শামীম উসমান গণী, মোঃ মুন্না মিয়া ও হাবিবুল্লাহ মাস্টার।
ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুখছুর রহমান, মোঃ সাব্বির মাস্টার, মোঃ মিন্টু মিয়া, মোঃ মঞ্জু মিয়া, মোঃ জাহিদ মিয়াসহ মনুর বাড়ি ও বাছির এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠজুড়ে কয়েক শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শকের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করেছিল।
টুর্নামেন্টটির প্রধান স্পন্সর ছিলেন সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ মুজাহিদ। তাঁর সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খেলা শেষে আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সমাজ থেকে মাদকাসক্তি দূর করে সচেতনতা সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং যুবসমাজকে মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
জানু ১৪, ২০২৫
জুলাই ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ১৭ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৭ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৭ জুলাই, ২০২৬
মাগুরা | ১৭ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।