এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলার একটি ভবনের চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ‘আলম মঞ্জিল’ নামক ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, চোরেরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
ভবনের মালিক মাহমুদ হোসেন জানান, ঈদের ছুটিতে তার পরিবারসহ আরও তিনটি পরিবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ভবনে শুধু মানিক নামে এক ভাড়াটিয়ার পরিবার ছিল। সোমবার দুপুর দেড়টার দিকে তারাও একটি দাওয়াতে বাইরে গেলে পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়।
এ সুযোগে চোরের দল ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢুকে আলমারি ও ড্রয়ার তছনছ করে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যায়।
বিকেল ৩টার দিকে ভাড়াটিয়ারা বাসায় ফিরে প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে কক্ষগুলো এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক বলেন, “চুরির ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।