এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সাথে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করে এসএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত বুধবার (১ জুলাই) ঢাকার মহানগর হাকিম-১৫ নম্বর আদালতের বিচারক নাজনীন আক্তার এসি সোহেল উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালত এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে আদালতের এই আদেশের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সই করা এক অফিস আদেশে এসি সোহেল উদ্দিনকে কোতোয়ালি মডেল থানা থেকে ক্লোজড করে এসএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত সোহেল উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মো. হাবিব উল্লার ছেলে। তিনি ২০১৭ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং সর্বশেষ সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
আগস্ট ৯, ২০২৬
মে ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।