এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেট বিভাগে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক দিনে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বাকি একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রাণ হারান।
বিভাগের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮৩ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও অন্তত ৭৪ জন নতুন রোগীকে সন্দেহভাজন হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত মারা যাওয়া ৪৭ শিশুর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ৪ জনের শরীরে হামের নিশ্চিত উপস্থিতি পাওয়া গিয়েছিল। বাকিরা হামের প্রবল উপসর্গ নিয়ে মারা গেছেন।
হামের সংক্রমণ মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ৩৮ শয্যার একটি বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে এবং অতিরিক্ত ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে, ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ২০টি সাধারণ শয্যার পাশাপাশি ১৪টি আইসিইউ বেড ডেডিকেটেড হিসেবে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে এবং রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। শিশুদের মধ্যে এমন রোগের বিস্তার রোধে অভিভাবকদের সতর্ক থাকার এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আগস্ট ৯, ২০২৬
মে ২৩, ২০২৬
জুন ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।