৮ ইউনিটের চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৪ পিএম
শেয়ার করুন:
৮ ইউনিটের চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক দল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নেভাতে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় আরও একটি ইউনিট যুক্ত করা হয়। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার সম্মিলিত চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।