সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পিএম
শেয়ার করুন:
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাকে উত্তরার এসআরবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।