এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে নিজ ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ করতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মো. সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া, রাজমিস্ত্রিদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিবাদ করায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, মো. সাইদুর রহমান দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকায় ০.০৭৭৫ একর জমি ক্রয় করে সেখানে একটি দোকান নির্মাণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে রাজমিস্ত্রি নিয়ে নির্মাণকাজ শুরু করেন তিনি।
অভিযোগে বলা হয়, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ফরজ উল্লাহ (৬০) ও মাহাবুল হকসহ (৫৫) তাঁদের সহযোগী আরও ৮ থেকে ১০ জন নির্মাণাধীন দোকানের সামনে উপস্থিত হন। এ সময় তাঁরা নির্মাণকাজ চালিয়ে যেতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা জমিতে কোনো ধরনের কাজ করতে দেবেন না বলে হুমকি দেন। একপর্যায়ে নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রিদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে আলোচনার জন্য পরদিন ১৬ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা লিটন আলী (৪৫) এবং দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম (৫০) ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্তরা পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত বিজয় ও মনি তাঁদের হাতে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী ও তাঁর স্বজনদের গুলি করার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।
একপর্যায়ে অভিযুক্ত ফরজ উল্লাহর নির্দেশে তাঁর সহযোগীরা ভুক্তভোগী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে এজাহারে দাবি করা হয়। তাঁদের ডাক-চিৎকারে স্থানীয় জনি (৪০) ও আরাফাতসহ (২৬) আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভুক্তভোগীদের উদ্ধার করেন।
এ ঘটনায় দায়ের করা এজাহারে ফরজ উল্লাহ, মাহাবুল হক, বিজয়, মনি, মিলন, সাইফুল ও টুটুলসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী সাইদুর রহমানের দাবি, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জমিতে নির্মাণকাজ চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তসাপেক্ষ।
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিজের ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ করতে গিয়েও যদি চাঁদা ও হুমকির মুখে পড়তে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেছেন এলাকাবাসী।
জুলাই ৯, ২০২৫
নভেম্বর ২৫, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।