খোকসার জানিপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন:
খোকসার জানিপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার আসন্ন ৪ নং জানিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার এক্তারপুর সৈয়দ বাড়ি প্রাঙ্গণে জানিপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

জানিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মদন মোহন বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র সাবেক কর্মকর্তা নিমাই ঘোষ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা জানিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বিষয়টি তুলে ধরেন। ইউনিয়নবাসীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলীর সুযোগ্য পুত্র এবং ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আহসাদ আলী সাঈমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। উপস্থিত এলাকাবাসী জানান, এলাকার উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে তারা সৈয়দ আহসাদ আলী সাঈমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।