এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সেবা সহজীকরণের লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং নবগঠিত দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।
নতুন দুটি থানা:
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী—
১. মাতামুহুরী থানা: কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ‘বটতলী’ নামক স্থানে নতুন এ থানা স্থাপন করা হবে।
২. মোকামতলা থানা: বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন দুটি পৌরসভা:
স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণে নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—
বগুড়া জেলার মোকামতলা উপজেলার অধীন ‘মোকামতলা পৌরসভা’।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অধীন ‘জৈন্তাপুর পৌরসভা’।
থানার নাম পরিবর্তন:
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা সদর দপ্তর স্থানান্তর:
দুটি নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের মৌজা পরিবর্তন করে নতুন স্থান নির্ধারণ করা হয়েছে—
চন্দ্রগঞ্জ উপজেলা (লক্ষ্মীপুর): সদর উপজেলা ভেঙে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর পূর্বে নির্ধারিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
বাঙ্গরা উপজেলা (কুমিল্লা): মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।
জুন ২৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।