এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও হীরাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই দম্পতি হলেন— মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তাঁর স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাসা থেকে বের হন। এ সময় বাসায় কেউ ছিলেন না। এই ফাঁকা বাসার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরে থাকা একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী বিচারক আহমাদুল কবির সাকিল বলেন, "রাত ৮টার দিকে বাসায় ফিরে আমি দরজার তালা খোলার চেষ্টা করি, কিন্তু তা খুলছিল না। প্রথমে তালা নষ্ট হয়েছে ভেবে একজন মিস্ত্রি ডেকে আনি। পরে দেখা যায় তালা অক্ষত থাকলেও ভেতর থেকে দরজা আটকানো। এতে সন্দেহ তৈরি হলে রাত ৯টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকে দেখি জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।"
ভবনটির মালিক আনোয়ার হোসেন জানান, তিনতলা এই বাড়িতে মোট পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে কখনো এখানে এমন চুরির ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে সেগুলো অচল অবস্থায় পড়ে রয়েছে। তাঁর ধারণা, সিসিটিভি ক্যামেরা অচল থাকার সুযোগ নিয়ে সুপরিকল্পিতভাবে এই চুরির ঘটনাটি ঘটানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।