এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘নাজিরপুর কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ’ রাখা হয়েছে। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
গত ২৮ জুন (রোববার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলমের স্বাক্ষরে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বরিশাল অঞ্চলের অন্তর্গত পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত ‘নাজিরপুর কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’ নামে অনুমোদন দেওয়া হলো।
নাম পরিবর্তনের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোমেনা খানম বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নতুন নাম আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এটি কলেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত। এখন থেকে সব ধরনের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম এই নতুন নামেই পরিচালিত হবে।"
তিনি আরও জানান, নাজিরপুর শহীদ জিয়া কলেজটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক ও স্নাতক (ডিগ্রি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রায় ছয় একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে এখানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে কলেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সরকারি এই প্রজ্ঞাপনের ফলে এখন থেকে কলেজের সমস্ত দাপ্তরিক নথি, শিক্ষার্থীদের সনদপত্র, ভবিষ্যৎ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নতুন নাম অনুযায়ী পরিচালিত হবে।
সেপ্টেম্বর ১২, ২০২৫
এপ্রিল ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।