ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২১ নভেম্বর, ২০২৬ ২:৩৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার বাহিনীর সদস্যরা একযোগে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে তাঁরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উদ্দেশ্যে অবস্থান নেন।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট উল্লেখযোগ্য। এ ছাড়া শহরের বাসস্টেশন, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

তিনি আরও জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত থেকে দায়িত্ব পালন করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।