এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এক বাসিন্দার নির্মাণাধীন দুই তলা পাকা ভবনে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার বামনকান্দা এলাকার সাউতিকান্দা মৌজায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনকান্দা রেলস্টেশনের দক্ষিণ পাশে সাউতিকান্দা মৌজার ৯৪১ নম্বর দাগে ভবনটির নির্মাণকাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরচক্র ভবনের নিচতলার প্রধান লোহার দরজার দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে চোরেরা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় রক্ষিত নির্মাণকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ রডসহ নানা মালামাল চুরি করে নিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ার আশঙ্কায় দুর্বৃত্তরা দরজার একটি লোহার পাল্লা অদূরে ফেলে রেখে যায়। পরে অকুস্থল থেকে প্রায় ৬০০ ফুট দূরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পশ্চিম পাশের একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দরজার ওই পাল্লাটি উদ্ধার করা হয়। তবে চুরি হওয়া মালামাল ও তালা দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। চুরির বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা পুলিশে খবর দিলে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর আলামত গোপন বা নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের ধারণা।
ভুক্তভোগী পরিবারটি জানান, তারা দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এতে একটি স্বার্থান্বেষী ও ঈর্ষান্বিত মহল ক্ষুব্ধ হয়ে তাদের বিভিন্নভাবে হয়রানির চেষ্টা চালিয়ে আসছে। এর আগেও ওই জমির একটি অংশ অবৈধভাবে দখলের পাঁয়তারা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা-পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।