এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের গোপালপুর ইউনিয়নের গজারিয়া-হাজীগঞ্জ সড়কের দুই পাশে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে উন্নত জাতের কলমের আম, কাঁঠাল, পেয়ারা, নিম, অর্জুন, বহেরা, কাঠবাদাম, সোনালু, কৃষ্ণচূড়া ও বকুল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু নিতাই রায়। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি রূপসী ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সেপ্টেম্বর ১, ২০২৫
ফেব্রু ২, ২০২৪
অক্টোবর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।