এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে দেশীয় অস্ত্রের মুখে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার রাতে ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র বখাটে যুবক ওই কিশোরীর বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি শুরু করে। স্বজনেরা ভয়ে দরজা না খুললে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে কিশোরীকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবার ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র যুবকেরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের সরিয়ে দেয়।
অভিযোগে আরও বলা হয়, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তিন যুবক পর্যায়ক্রমে কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার কিশোরী একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তদের দুই সহযোগী তাকে মোটরসাইকেলে করে প্রধান সড়কের পাশে এনে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে হাতেনাতে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।
আটক দুজন হলেন—হেলাল মৃধা (১৮) ও রহিজ শিকদার (১৭)। পরে তাঁদের সদরপুর থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
এদিকে ভুক্তভোগী কিশোরী মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, "এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।