এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গার মাটি থেকে উঠে আসা মানবিক ব্যক্তিত্ব, মরিশাস প্রবাসী মো. আকাশ মিয়ার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় সন্তানের অসুস্থতার খবরে চরম দুশ্চিন্তায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন আকাশ মিয়ার বাবা জাকির মিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসে কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সমাজসেবায় নিবেদিতপ্রাণ আকাশ মিয়া। দূর প্রবাসে তার অসুস্থতার খবর আলফাডাঙ্গার প্রতিটি ঘরে পৌঁছালে স্থানীয়দের মাঝে উদ্বেগের ছায়া নেমে আসে। তবে পরম করুণাময়ের অশেষ রহমতে বর্তমানে আকাশ মিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
কিন্তু সন্তানের অসুস্থতার শোক ও দুশ্চিন্তা বাবার হৃদয়ে গভীর আঘাত হানে। সারাদিন-রাত নির্ঘুম উৎকণ্ঠা আর নীরবে চোখের জল ফেলার এক পর্যায়ে হঠাৎ জাকির মিয়া অসুস্থ হয়ে পড়েন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
নিজের শারীরিক অসুস্থতা পুরোপুরি না কাটলেও বাবা জাকির মিয়ার জন্য ব্যাকুল আকাশ মিয়া। তিনি দেশ-বিদেশের আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বাবার সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকেও জাকির মিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে আকুল আর্তি জানানো হয়েছে।
যিনি সারাজীবন মানুষের কষ্টে পাশে দাঁড়িয়েছেন, আজ সেই আকাশ মিয়ার বাবার অসুস্থতায় পুরো আলফাডাঙ্গা যেন একাত্ম হয়ে উঠেছে। এলাকার মানুষের বিশ্বাস, সবার সম্মিলিত দোয়ায় মহান আল্লাহ জাকির মিয়াকে দ্রুত সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেবেন। আলফাডাঙ্গার প্রতিটি কোণ থেকে এখন একটাই প্রার্থনা—'হে আল্লাহ, আপনি জাকির মিয়াকে দ্রুত সুস্থতা দান করুন।'
মার্চ ৯, ২০২৪
মে ২৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ২২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।