এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে স্থানীয় এক গাছ ব্যবসায়ী গনি খাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, তিনি উপজেলা পরিষদের রেজল্যুশন, টেন্ডার বা বন বিভাগের অনুমতি না নিয়েই সরকারি গাছ কাটেছেন।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, সম্প্রতি সদরপুর উপজেলার পিয়াজখালী আঞ্চলিক সড়কের পাশে একটি শিশুকাঠ নামক গাছ কাটা হয়। স্থানীয়রা অভিযোগ করেন, জমির মালিক বাবুল বেপারীর পুত্র আজিজুল হাকিম (৩২) গাছ কাটার কাজে গনি খাঁ ও তার শ্রমিকদের নিয়ে উপস্থিত ছিলেন। গাছ কাটা সম্পন্ন হওয়ার পর তাদের কাছে সরকারি গাছ কাটার অনুমতি থাকা প্রসঙ্গে জানতে চাইলে তারা জানান, তাদের গাছ কাটার অনুমতি রয়েছে।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, কাউকে সরকারি গাছ কাটার কোন অনুমতি দেওয়া হয়নি। তবে, সরকারী গাছ কাটার বিষয়ে একটি আবেদন তারা পেয়েছেন এবং সে আবেদন যাচাই-বাছাই করে অনুমতি প্রদান করা হবে।
এদিকে, গনি খাঁ অভিযোগ অস্বীকার করে জানান, "সরকারি গাছ কাটার ক্ষমতা আমার রয়েছে, কারণ আমি বন বিভাগে কাজ করি এবং তারা আমাকে বেতন দেয়। আমার ক্ষমতা থাকায় আমি গাছ কাটতে পেরেছি।"
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, "সরকারি গাছ কাটার কোন অনুমতি কাউকেই দেওয়া হয়নি।"
নভেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।