এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজন ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৯ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. রায়হান তালুকদার ও ডা. রাহাত হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর শফিউর রহমান এবং স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম।
অভিযানকালে মৌলভীপাড়ার ‘পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার’-এর মালিক স্বপন চন্দ্র সাহা নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার দায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা পান। প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
এছাড়া, হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে আগামী দুই মাসের মধ্যে সেবা কার্যক্রম সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।
জেলরোডে আল-খলিল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ১৫ হাজার এবং গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “বিভিন্ন সময় আমরা অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকের তথ্য পেয়ে থাকি। আজকের অভিযানও সেই প্রক্রিয়ার অংশ। একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দিচ্ছিলেন—তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।”
ডিসেম্বর ২১, ২০২৫
মার্চ ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।