এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে একপর্যায়ে বাকবিতন্ডায় লিপ্ত হয় স্বামী স্ত্রী দুজনে সেই ঘটনাকে কেন্দ্র করে তাহসিন আহমেদ ফারহা (২০) নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নববধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ ১ফেব্রুয়ারি রোববার সকালের দিকে আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় টিএন্ডটি অফিস সংলগ্ন নিহতের পিতার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারহা ওই এলাকার বাসিন্দা মো. শামীম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার ছেলে মো. মতিন মিয়ার সঙ্গে ফারহার বিয়ে হয়। বিয়ের পর ফারহা অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
শনিবার স্বামী মতিন মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ফারহা বাবার বাড়ি কলেজপাড়ায় চলে আসেন। পরে রোববার সকালে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে মোগড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ধাতুরপহেলা গ্রামের বাসিন্দা আলমগীর মিয়া বলেন, সকালে ফারহার শ্বশুরবাড়ির লোকজন অসুস্থতার কথা বলে তার স্বামী মতিন মিয়াকে শ্বশুরবাড়িতে ডেকে আনেন। এ সময় তাকে মারধর করা হয় এবং পুলিশে দেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিসেম্বর ২৯, ২০২৪
মে ২৭, ২০২৬
ডিসেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।