এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী আলফাডাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের লিখিত সুপারিশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং উপজেলা বিএনপি ও ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লিখিত সুপারিশক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন,দলীয় ঐক্যই বিএনপির মূল শক্তি। সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ বলেন,দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ মেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করে যাবো এবং ফরিদপুর–১ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) বলেন,ভুল–বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাকে পুনরায় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীর আন্দোলন ও নির্বাচনে আমি সক্রিয়ভাবে দলের পক্ষে কাজ করবো।
আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা বলেন,বহিষ্কারাদেশ প্রত্যাহার আমার জন্য নতুন করে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে দলের সকল সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে চলবো এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিষ্ঠার সঙ্গে কাজ করবো।
এদিকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা বিএনপির নেতৃত্ব ও ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থীর প্রতি অভিনন্দন জানান। তারা বলেন, এ সিদ্ধান্ত দলের ভেতরের ঐক্য আরও সুদৃঢ় করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২০ জুন, ২০২৬
বিনোদন | ২০ জুন, ২০২৬
ফুটবল | ২০ জুন, ২০২৬
নড়াইল | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।