এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাধারন মামলার আসামি জামিনের কাগজপত্র ব্যবহার করে কারাগার থেকে পালিয়ে গেছে মৃত্যুদন্ড প্রাপ্ত এক আসামি। এই চরম দ্বায়িত্ব, জ্ঞানহীনতা ও গাফিলতির দায়ে একজন ডেপুটি জেলার সহ আটজন কারা কর্মকর্তা ও কর্মচারী কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারাসুত্রে জানা যায় গত কয়েক দিন আগে একটি সাধারণ মামলার আসামির জামিননামা কারাগারে পৌঁছায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ওই আসামি নাম পরিচয় ব্যবহার করে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি কারামুক্ত হয়ে বেরিয়ে যায়। কারাগারের গেটে আসামির ছবি এবং আঙ্গুলের ছাপ যাচাই করার কথা থাকলে ও এক্ষেত্রে তা করা হয়নি।
দীর্ঘ সময় পর গনণা এবং নথিপত্র যাচাই করতে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন।
দ্বায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় ডেপুটি জেলার এবং আরও সাতজন কারারক্ষী কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বক্তব্য "এটি কেবল গাফলতি নয় এর পেছনে কোনো সিন্ডিকেট আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
একজন ফাঁসির আসামি এভাবে বের হয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। এই ঘটনার পর সারা দেশের কারাগার গুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে পলাতক আসামি কে গ্রেফতারে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া ও চলমান রয়েছে।
ডিসেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।