এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে দু’জনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার (৪৫) এবং বাগমারা এলাকার মো. ফজলে রাব্বি রাজন (৩০)। তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা শেষে তারা ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হলে দু’জন মাটিতে পড়ে যান, তখন দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শিহাব করিম বলেন, নিহতদের প্রত্যেকের বিরুদ্ধে ছয়টি করে মামলা রয়েছে। তবে কে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি আরও জানান, যেহেতু নিহতরা সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিলেন, তাই তাদের মধ্যে অন্ত কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।