এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা ও অবৈধ পাচার রোধে পরিচালিত এক অভিযানে ৪৫০টি অবৈধ ‘মৃত্তিংগা’ বাঁশসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব বাঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢংছড়ি চেকপোস্টে বিজিবির একটি টহল দল সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ভেতরে অভিনব ও বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ উদ্ধার এবং তা জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, বনজ সম্পদের অবৈধ আহরণ ও পরিবহন পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য এক মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত ও এর সংলগ্ন চেকপোস্টগুলোতে নিয়মিত টহল, কঠোর তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রচলিত আইন ও বিধিবিধান সমুন্নত রেখে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৫
মার্চ ১৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ২৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।