পিরোজপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৯:৩২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

পিরোজপুরে ইয়ং টাইগার্স অনু্র্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অদ্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পিরোজপুর জেলা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে- এ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। এ সময় তিনি তরুণ ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খেলাধুলায় উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান- পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ এমদাদুল হক মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজকবৃন্দ এবং ক্রীড়াঙ্গনের প্রতিনিধিবৃন্দ। 

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। খেলাধুলায় শৃঙ্খলাবোধ, সুস্থতা ও সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ গড়তে কার্যকরী ভূমিকার কথাও জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।