এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জার্মানির উন্নয়ন সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’-এর অর্থায়নে এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’-এর (সিএইচসিপি) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের ‘কিন্নরী’ মিলনায়তনে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াংয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। সরকারি দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রথাগত নেতা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো একযোগে কাজ করলেই নারীর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
সিএইচসিপির প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, জেলা যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম।
সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সমন্বিত সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
জানু ২১, ২০২৬
নভেম্বর ৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৫ নভেম্বর, ২০২৬
বিনোদন | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।