এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করা এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নারী অধিকারকর্মী ও বক্তারা এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে উল্লেখ করা হয়, নারী-পুরুষের সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ১৯৭০ সালের ৪ এপ্রিল জননী সাহসিকা কবি সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ পথচলায় সংগঠনটি নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, বিশ্বজুড়ে পালিত ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মূল উদ্দেশ্যই হলো নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। বর্তমানে পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন থেকে শুরু করে অনলাইন মাধ্যমেও নারীরা শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। এসব প্রতিবন্ধকতা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে নারীবিদ্বেষ ও সহিংসতার নতুন মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও বাস্তব জীবনে নারীর প্রতি কটূক্তি, অবমাননা ও হুমকির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু নারীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের বিদ্বেষমূলক মানসিকতা দূর করতে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা অপরিহার্য।
এ ছাড়া বাল্যবিবাহের ভয়াবহ প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, দেশে এখনো বাল্যবিবাহ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এর ফলে মেয়েশিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং অল্প বয়সে মাতৃত্বের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণেও নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলে জানানো হয়। সহিংসতা রুখতে ও অধিকার আদায়ে সাংবাদিকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবির, লিখিত বক্তব্য পাঠকারী হোসনে আরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মনোয়ারা মোর্শেদা চৌধুরী ও মঞ্জুয়ারা স্বপ্না।
অনুষ্ঠানে মহিলা পরিষদের প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাসসহ ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৫ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।