এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা এবং পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া, অর্থনৈতিক শুমারির প্রাপ্ত তথ্যের যথাযথ ব্যবহার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্বের বিষয়টি সেমিনারে তুলে ধরা হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।