এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ হালিম চৌকিদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১নং টিকিকাটা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হালিম চৌকিদার ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)-এর সার্বিক নির্দেশনায় ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এসআই সৌরভ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের দলটি টিকিকাটা ইউনিয়নের জনৈক রাজেনের দোকানের সামনে অভিযান চালিয়ে হালিম চৌকিদারকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হোসেন আল-মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুলাই ১৩, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৫ নভেম্বর, ২০২৬
বিনোদন | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।