এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নরখালী এলাকায় একটি পোল্ট্রি খামারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা ১ হাজার ৭২০টি মুরগি এবং খামারের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত ও নাশকতা হতে পারে সন্দেহে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নরখালী এলাকার বাসিন্দা হৃদয় আহম্মেদ রাজুর ওই পোল্ট্রি খামার রয়েছে। তিনি ব্যক্তিগত প্রয়োজনে খুলনায় অবস্থান করায় খামারটি সার্বিক দেখাশোনা করেন তার ভগ্নিপতি শামসুল আলম শেখ। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে খামারটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খামারের কর্মচারীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শামসুল আলম। পরে স্থানীয় বাসিন্দা ও কর্মচারীদের যৌথ সহায়তায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে শেডের ভেতরে থাকা ১ হাজার ৭২০টি মুরগি জীবন্ত পুড়ে মারা যায় এবং খামারের গুরুত্বপূর্ণ মালামাল ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত শামসুল আলম শেখ দাবি করেন, “অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খামারটিতে আগুন ধরিয়ে দিয়েছে।” তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করতে তিনি পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করা শুরু করেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও এর পেছনে কোনো নাশকতা আছে কি না, তা উদ্ঘাটন করা সম্ভব হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।