এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘রুচি আইসক্রিম’ নামের একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এনডব্লিউ বাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের মালিকানাধীন কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ।
আদালত সূত্রে জানা যায়, কোনো প্রকার বৈধ কাগজপত্র ও বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই কারখানাটিতে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জব্দ করা বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর আইসক্রিম উপস্থিত লোকজনের সামনেই ধ্বংস করা হয়। এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা চালু না করার শর্তে মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, "নিবন্ধন সনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির প্রমাণ মেলায় কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মুচলেকা নিয়ে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক তাহসিন আলম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল সহায়তা করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।