এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সরদার ডাঙ্গীতে মরহুম সামেদ আলী সরদারের রুহের মাগফিরাত কামনায় এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল সম্পন্ন হয়।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র ডা. এস. এম. বদরুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাশরিফ পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস আল মাহদী (দা. বা.)। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা আব্দুল লতিফ।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হারুন অর রশিদ এবং ইতালি প্রবাসী মো. জাহিদ হাসান জাফরের যৌথ উদ্যোগে এই ধর্মীয় সভার আয়োজন করা হয়। মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বয়ানে ইসলামের মূল শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং মানবকল্যাণের গুরুত্ব তুলে ধরে আলোকপাত করেন।
মাহফিলের শেষ পর্বে মরহুম সামেদ আলী সরদারসহ পৃথিবীর সকল প্রয়াত মুসলমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
মাহফিল সফলভাবে সম্পন্ন করায় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান অন্যতম আয়োজক ইতালি প্রবাসী মো. জাহিদ হাসান জাফর। একই সঙ্গে তিনি তাঁর মরহুম পিতা-মাতা এবং প্রয়াত প্রিয় সন্তান জিহাদের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।