এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে একটি মাইক্রোবাস গন্তব্যে যাওয়ার পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মোটরসাইকেল গাড়িটির সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে যায়।
স্থানীয়রা জানান, বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অক্টোবর ৯, ২০২৫
ডিসেম্বর ৩, ২০২৫
অক্টোবর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।