এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলিল রেজিস্ট্রেশন আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা দলিল লেখক সমিতি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখকদের উপস্থিতিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং এ বি মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মো. শাহাদাত হোসেন, গোলাম মহিউদ্দিন, ফরিদ হোসেন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জাকির হোসেন, ইলিয়াস খান ও আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে দলিল লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যা ও অবহেলার শিকার হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দলিল লেখকদের বাদ দিয়ে বা তাদের জীবিকা হুমকির মুখে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বিপুলসংখ্যক পরিবার পথে বসবে। অবিলম্বে দলিল লেখকদের ন্যায্য সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নেতারা জানান, আগামী ১০ অক্টোবর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলিল লেখকদের উল্লেখযোগ্য সাত দফা দাবিগুলো হলো:
১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা।
২. প্রতিটি দলিল মুসাবিদার জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ ও বাস্তবায়ন।
৩. লাইসেন্সধারী দলিল লেখক ছাড়া অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও নিবন্ধনের জন্য দাখিল বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
৪. থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ কাউকে দলিল লেখার লাইসেন্স প্রদান না করা।
৫. থানা ও জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার সুষ্ঠু পরিবেশ ও নামাজের স্থান নির্মাণ করা।
৬. পেশাগত কারণে দলিল লেখকদের অহেতুক বা হয়রানিমূলক মামলার আসামি না করা।
৭. পেশাজীবীদের স্বার্থ সুরক্ষায় ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়া।
অক্টোবর ১৫, ২০২৫
জুলাই ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।