এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কদমতলী এলাকায় পার্কিং করে রাখা ‘শ্রাবণ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বাসটির চালক ও সহকারী (হেলপার) মাতুয়াইল মেডিকেলের পাশে গাড়িটি পার্কিং করে রাতের খাবার খেতে যান। কিছুক্ষণ পর খাবার খেয়ে ফিরে এসে তারা দেখতে পান বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কদমতলী থানা-পুলিশ। সেখানে গিয়ে তারা বাসটি আগুনে পোড়া অবস্থায় দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে বাসচালক ও সহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা খাবার খেতে যাওয়ার সুযোগেই এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
অক্টোবর ৮, ২০২৬
অক্টোবর ২২, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজবাড়ী | ৩ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।