এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল দুটিতে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার গোলচত্বর থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ভাঙ্গা উপজেলার হাজরাহাটি গ্রামের দুলালের ছেলে এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।
দুর্ঘটনায় আহতরা হলেন—ভাঙ্গার ভাড়ইডাঙ্গা গ্রামের শওকতের ছেলে রাজন (২১) এবং নগরকান্দার জিয়াখুলি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুটি অতিরিক্ত গতিতে একই সঙ্গে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে চালকেরা নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং সেগুলো ছিটকে মহাসড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয় এবং পেছনে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অক্টোবর ২৩, ২০২৫
ফেব্রু ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
বরিশাল | ২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।