ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্কঃ
২ নভেম্বর, ২০২৬ ১:১৯ পিএম
শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে দূরপাল্লার যাত্রী, নারী ও শিশুরা দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সতর্ক অবস্থানে রাখা হয়েছে ১০ প্লাটুন বিজিবি।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের ন্যায্য বেতন-ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন অব্যাহত রাখবেন।

এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে দিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।