এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘বৈষম্যের বিরুদ্ধে’—এই প্রত্যয় ও স্লোগানকে ধারণ করে বরিশালের আগৈলঝাড়ায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ বাণী’ পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবাদপত্র কেবল তথ্য ও সংবাদ পরিবেশনই করে না, এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে।” তিনি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমটিকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যান্য বক্তারাও পত্রিকাটির সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শিকদার মো. লিটন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সভায় অংশ নেন আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি কে এম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি রিপন বিশ্বাস, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, আকাশ মাহামুদ, জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক বিকাশ রায়, সদস্য মানিক হাওলাদার, সাজ্জাদ হোসেন, আসরাফ হোসেন রাসেল, মলয় ঘটক, কিশোর মজুমদার ও তাসদিত হোসেন সাজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।