এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হাম সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে। এ সময়ে হামজনিত জটিলতায় মোট ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার এই দুই প্রধান হাসপাতালে মোট ১৩১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩১ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন রোগী ভর্তি আছেন।
তবে স্বস্তির বিষয় হলো, ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন রোগী।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ৪৪ জন রোগীর মধ্যে ৩১ জনই ফরিদপুরের স্থানীয় বাসিন্দা। বাকি ১৩ জন আশপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য এখানে এসেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সার্বিক বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
অক্টোবর ১৯, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।