এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর জেলায় ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৪ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হন। তবে এ সময়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, জমা পানি নিষ্কাশন এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ডিসেম্বর ২৫, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।