এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি যাওয়া শতবর্ষী কষ্টিপাথরের কালীমূর্তি এবং স্বর্ণ-রৌপ্যের বিপুল অলংকার উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনার মাত্র ছয় দিনের মাথায় মূল্যবান এই মূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং একই উপজেলার স্বর্ণ ব্যবসায়ী আতিয়ার রহমান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে কালীমাতাকে শয়ন দিয়ে মন্দিরের লোহার দরজা, শাটার ও কেচি গেটে তালা লাগিয়ে বাড়ি যান মন্দিরের সেবায়েত ও পরিচালনা কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে পূজা দিতে এসে তিনি দেখেন গেটের তালা কাটা এবং ভেতরের দরজা খোলা। মন্দিরে প্রবেশ করে প্রায় ২০ কেজি ওজনের ঐতিহাসিক কষ্টিপাথরের কালীমূর্তি, মূর্তির গায়ে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রৌপ্যালংকার ও পিতলের একাধিক প্রতিমা গায়েব দেখতে পান।
এ ঘটনায় কুশল চক্রবর্তী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা এবং স্বর্ণালংকারের মূল্য সাড়ে ১১ লাখ টাকা উল্লেখ করা হয়।
ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক দল তদন্তে নামে। কোনো প্রত্যক্ষ সূত্র না থাকায় ঘটনাটি প্রথমে ‘ক্লু-লেস’ মনে হলেও পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দাম ও আল আমিনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকায় একটি বাড়ির পেছনে মাটির নিচ থেকে কষ্টিপাথরের কালীমূর্তিটি উদ্ধার করা হয়। এছাড়া সাদ্দামের মা সাজেদা বেগমকে আটকের পর তার স্বীকারোক্তিতে রান্নাঘরের মেঝে খুঁড়ে চুরি যাওয়া রূপার গহনা ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করে পুলিশ।
এদিকে সাদ্দামের তথ্যের ভিত্তিতে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টির ‘আতিয়ার জুয়েলার্স’-এ অভিযান চালানো হয়। সেখানে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে দোকান মালিক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয় এবং প্রতিমার কানের দুল ও টিকলিসহ বিভিন্ন অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দস্যুতাসহ অন্তত ১০টি এবং আল আমিনের বিরুদ্ধে ৮টির বেশি মামলা রয়েছে। পেশাদার এই চোরচক্রকে আইনের আওতায় আনার পাশাপাশি উদ্ধারকৃত সমস্ত আলামত আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড আবেদনসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৪ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।