এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে সচল মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত ফারদিন ওই গ্রামের সৌদি প্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু ফারদিন তার বাবার সাথে একই বিছানায় ঘুমাচ্ছিল। সে সময় তার মা রান্নাঘরে ঘরের কাজকর্ম করছিলেন। কিছুক্ষণ পর ফারদিন ঘুম থেকে জেগে উঠে একাই ঘরের মেঝেতে খেলতে শুরু করে। খেলাধুলার একপর্যায়ে ফ্যান চালানোর কাজে ব্যবহৃত একটি সচল মাল্টিপ্লাগের ছিদ্রে সে হাতের আঙুল ঢুকিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মেঝেতে লুটিয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা ফারদিনকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চোখের সামনে একমাত্র অবুঝ সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবাসহ স্বজনেরা। শিশু ফারদিনের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
ফেব্রু ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।