এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালাতেই বেরিয়ে এলো মাদক। আর যায় কোথায়! হাতেনাতে আটক যুবককে তাৎক্ষণিক সাজা দিলো ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুরিয়া গ্রামে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমানের নেতৃত্বে এই আকস্মিক অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাকুরিয়া গ্রামের মো. আলামিন (২৬) নামে এক যুবককে তার বাড়ি থেকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।
আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান জানান, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।'
আসামি আলামিনকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে জনমনে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।